ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্যের নাম ঘোষণা করে সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের স্বাক্ষরে এই প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনের পক্ষ থেকে গেজেটটি দ্রুত সংসদ সচিবালয়ে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
সংসদ সচিবালয়ে গেজেট পৌঁছানোর পর জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত এই নারী সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। প্রকাশিত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের এই ৪৯ জনের মধ্যে ৩৬ জন বিএনপি জোটের, ১২ জন জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এর মাধ্যমেই জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্যদের তালিকা চূড়ান্ত হলো।
রিপোর্টারের নাম 




















