ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিআরটিএ ও ডিএমটিসিএলসহ চার গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন শীর্ষ কর্মকর্তা নিয়োগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সরকারের গুরুত্বপূর্ণ চার প্রশাসনিক পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ), জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নতুন শীর্ষ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে বিআরটিএ-র নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসা. ফেরদৌসী বেগমকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন নভোথিয়েটারের মহাপরিচালক মো. শাওগাতুল আলম। এছাড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির গেজেট প্রকাশ, শপথের প্রস্তুতি

বিআরটিএ ও ডিএমটিসিএলসহ চার গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন শীর্ষ কর্মকর্তা নিয়োগ

আপডেট সময় : ০৮:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬