ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পর্তুগালে জেমসের বাংলা লাইভ কনসার্ট: প্রবাসীদের জন্য ঐতিহাসিক আয়োজন

পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। আগামী জুলাই মাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’। এই অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমস পারফর্ম করবেন।

কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা-এর যৌথ উদ্যোগে এই কনসার্টটি আগামী ২৬ জুলাই লিসবনের পরিচিত ভেন্যু Lisboa Ao Vivo-তে অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই আয়োজনে জেমস তার কালজয়ী ও জনপ্রিয় গান পরিবেশন করবেন।

এই ইভেন্ট ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। কনসার্ট সফলভাবে আয়োজন এবং বিস্তারিত তথ্য তুলে ধরতে স্থানীয় সময় গত ২৬ এপ্রিল সন্ধ্যায় লিসবনের এভিনিউ রোমাস্থ Liton’s Turkish Grill-এ একটি সংবাদ সম্মেলন ও ডিনার নাইট অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানিয়েছেন, দর্শকদের জন্য তিন ধরনের টিকিট রাখা হয়েছে। ক্লাসিক্যাল টিকিটের মূল্য ২০ ইউরো (সীমিত), গোল্ডেন সার্কেলের মূল্য ৫০ ইউরো এবং ভিআইপি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ইউরো।

আয়োজকদের প্রত্যাশা, এটি পর্তুগালে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলা কনসার্টগুলোর মধ্যে অন্যতম বড় একটি আয়োজন হতে চলেছে। জেমসের অংশগ্রহণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে এবং প্রবাসের মাটিতে তৈরি হবে এক টুকরো বাংলাদেশের আবহ।

সংবাদ সম্মেলনে পর্তুগালের গণমাধ্যমকর্মীসহ কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তি, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ: ২ বিলিয়ন ডলারের বেশি আর্থিক ক্ষতির মুখে ব্যবহারকারীরা

পর্তুগালে জেমসের বাংলা লাইভ কনসার্ট: প্রবাসীদের জন্য ঐতিহাসিক আয়োজন

আপডেট সময় : ১২:২৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬