ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের বিশেষ কমিটি গঠন, চসিক মেয়র আহ্বায়ক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে এবং পানি নিষ্কাশন ব্যবস্থার সার্বিক উন্নয়নে একটি ১৯ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক গঠিত এই কমিটিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। এই কমিটির মূল লক্ষ্য হলো মহানগরীর সকল খাল ও পানি নিষ্কাশন নালা সারা বছর সচল রাখা, জলাবদ্ধতা দূর করা এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের মধ্যে সমন্বয় সাধন করা।

বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন হস্তান্তর করেন। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কমিটিতে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড কমান্ডার, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য (প্রকৌশল), চসিক সচিব, চসিক প্রধান প্রকৌশলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক, পানি উন্নয়ন বিভাগের চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের পরিচালক এবং খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, এই কমিটি চট্টগ্রাম মহানগরীর সকল খাল ও পানি নিষ্কাশন নালাগুলো সারা বছর সচল রাখার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় করবে। এটি মহানগরীর জলাবদ্ধতাসহ জনস্বার্থে গুরুত্বপূর্ণ অন্যান্য কাজেরও সমন্বয় সাধন করবে। কমিটি প্রয়োজনে জরুরি উন্নয়ন ও সেবামূলক কাজের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন তদারকি করবে এবং নিয়মিত সভার মাধ্যমে কাজের অগ্রগতি পর্যালোচনা করবে। এছাড়াও, চট্টগ্রাম মহানগরীর জনস্বার্থে যেকোনো বিষয়ে সরকারকে সুপারিশ করার ক্ষমতা এই কমিটির থাকবে এবং প্রয়োজনে বিভিন্ন দপ্তর ও সংস্থার সদস্যদের সহযোগিতা নেওয়া যাবে।

সম্প্রতি টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন অংশে জলাবদ্ধতার তীব্রতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রতিমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির গেজেট প্রকাশ, শপথের প্রস্তুতি

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের বিশেষ কমিটি গঠন, চসিক মেয়র আহ্বায়ক

আপডেট সময় : ০৮:৪৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬