ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জামায়াত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে সদ্য সনদপ্রাপ্ত নবীন আইনজীবীদের সংবর্ধনা ও পেশাগত দিকনির্দেশনামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ আইনজীবী থানা শাখা। শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীন আইনজীবীদের চারিত্রিক দৃঢ়তা অর্জনের মাধ্যমে আদালত অঙ্গনকে সমৃদ্ধ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবিরসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠায় নবীনদের মানবিক মূল্যবোধ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির গেজেট প্রকাশ, শপথের প্রস্তুতি

কিশোরগঞ্জে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জামায়াত

আপডেট সময় : ০৮:৫১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬