সংস্কারের আড়ালে নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কায় জাতীয় স্বার্থে সব কিছুতেই আপস করে জুলাই সনদে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের কৃতিত্ব কোনো একটি নির্দিষ্ট দলের নয়, বরং এটি সবার। জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ব্যবসায়িক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনতার নামে যে কুরুচিপূর্ণ প্রচারণা চলছে, তা নিয়ন্ত্রণ করা জরুরি। অন্যথায় এটি দেশের সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।
রিপোর্টারের নাম 























