গণভোটের রায় বাস্তবায়ন ও দাবি আদায়ে সংসদ এবং রাজপথ—উভয় ক্ষেত্রেই সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৬ মে থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে ধারাবাহিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও সিলেটে বিভাগীয় সমাবেশের পর অক্টোবরে ঢাকায় একটি মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে জোটটির। বৈঠকে জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























