ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বাবর আলী বাবু সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও, উপজেলা জামায়াতের আমির ফারুক হোসেন, থানা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা কমিটির সহ-সেক্রেটারি আব্দুল হাই, মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে চোরাচালান প্রতিরোধ, মাদক নির্মূল, যৌতুক প্রথা উচ্ছেদ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতি হিসেবে ইউএনও সাজ্জাত হোসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে এই সকল বিষয়ে অধিকতর সক্রিয় ভূমিকা পালনের জন্য আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, সকলের সমন্বিত প্রচেষ্টায় মহেশপুর উপজেলাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ স্থানে পরিণত করা সম্ভব হবে।
রিপোর্টারের নাম 




















