জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে সাইফ ইবনে সারওয়ারকে আহ্বায়ক এবং নাজমুল বাশারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের যে অসামান্য অবদান ছিল, তাকে কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনে তাদের ঐক্যবদ্ধ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। সংগঠনটি সম্পূর্ণ স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সুইজারল্যান্ডের তাজুল ইসলাম শামীম (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), যুক্তরাজ্যের মেহেদী মোহাম্মদ (সিনিয়র যুগ্ম সদস্য সচিব) এবং জার্মানির তামান্না ইয়াসমিন (সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক)। এছাড়া ইতালি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সৌদি আরব, কানাডা ও কুয়েতসহ বিভিন্ন দেশের প্রবাসী প্রতিনিধিদের নিয়ে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























