ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযান: ৪৯ অভিবাসী আটক

মালয়েশিয়ার পাহাং অঙ্গরাজ্যের লিপিস জেলায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার পরিচালিত এই অভিযানে ৩৩৪ জনকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় বিভিন্ন দেশের মোট ৪৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া পাহাং শাখার ইমিগ্রেশন অ্যাকশন ইউনিটের কর্মকর্তারা জানান, আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাদের ১৪ দিনের রিমান্ডে নিয়ে কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট জানিয়েছে যে, দেশটিতে অবৈধভাবে বসবাসকারী কিংবা তাদের আশ্রয় ও কর্মসংস্থান প্রদানকারী নিয়োগদাতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পাহাং ইমিগ্রেশন বিভাগ স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে এবং ভবিষ্যতে নিয়মিত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির অদৃশ্য শক্তি: বাংলাদেশে নারী শ্রমের অবমূল্যায়ন ও বাস্তবতা

মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযান: ৪৯ অভিবাসী আটক

আপডেট সময় : ০৪:৫৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬