ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ আরও এক বছর বৃদ্ধি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ দিতে চালু থাকা ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০’ (পিআরএম ২.০)-এর মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে দেশটির সরকার। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মসূচির কার্যকারিতা ও সার্বিক পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, এই সুবিধা আগামী ৩১ মে ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, গত মে মাস থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় বিশ্বের ১১২টি দেশের প্রায় আড়াই লাখের বেশি অবৈধ অভিবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মাধ্যমে মালয়েশিয়া সরকার ১২৭ মিলিয়ন রিঙ্গিত রাজস্ব আদায় করেছে। এই সুযোগ গ্রহণকারীদের জন্য নির্ধারিত কম্পাউন্ড বা জরিমানা পরিশোধের পাশাপাশি দেশে ফেরার জন্য বিশেষ পাস সংগ্রহ করতে হবে।

এদিকে সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানোর পাশাপাশি দেশটিতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অভিযানের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অভিবাসন আইন লঙ্ঘনকারী এবং তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের আইনানুগ পথে পরিস্থিতি সমাধানের আহ্বান জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহামেডানকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইল বসুন্ধরা কিংস

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ আরও এক বছর বৃদ্ধি

আপডেট সময় : ০৭:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬