ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রোমানিয়ায় অবৈধ কর্মীদের বৈধ হওয়ার সুযোগ: বিশেষ অধ্যাদেশ জারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় অবৈধভাবে অবস্থানরত বিদেশি কর্মীদের জন্য বৈধ হওয়ার একটি বিশেষ সুযোগ তৈরি হয়েছে। দেশটির সরকার সম্প্রতি একটি জরুরি অধ্যাদেশ জারি করেছে, যার ফলে আইনি জটিলতায় পড়ে অনিয়মিত হয়ে যাওয়া কর্মীরা পুনরায় আইনি মর্যাদা ফিরে পাওয়ার সুযোগ পাবেন। এই সিদ্ধান্তের ফলে সেখানে থাকা বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

গত ২৩ এপ্রিল জারি করা ৩২ নম্বর জরুরি অধ্যাদেশটি ২৭ এপ্রিল সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এর ফলে অনেক বাংলাদেশির আইনি মর্যাদা ফিরে পাওয়ার পথ সুগম হলো। তবে এই সুযোগটি মূলত তাদের জন্য প্রযোজ্য, যারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছিলেন কিন্তু পরবর্তীতে নিয়োগকর্তার গাফিলতি বা নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কাজ না পাওয়ায় অনিয়মিত হয়ে পড়েছেন।

নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য কর্মীদের অধ্যাদেশ কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। এ সময়ের মধ্যে নতুন নিয়োগকর্তার মাধ্যমে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে। তবে যারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে দেশটিতে ঢুকেছেন কিংবা যাদের বিরুদ্ধে ইতোমধ্যে বহিষ্কারাদেশ (রিটার্ন ডিসিশন) রয়েছে, তারা এই সুযোগের আওতায় আসবেন না। এই বিশেষ সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির অদৃশ্য শক্তি: বাংলাদেশে নারী শ্রমের অবমূল্যায়ন ও বাস্তবতা

রোমানিয়ায় অবৈধ কর্মীদের বৈধ হওয়ার সুযোগ: বিশেষ অধ্যাদেশ জারি

আপডেট সময় : ১২:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬