ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় ৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের আন্দোলনকে ঘিরে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায়, বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ আমলে নেওয়ার পরই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বেলা পৌনে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এরপর শুনানি শেষে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

এই মামলার অন্য আসামিরা হলেন—বিজিবির আরেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম মুন, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

উল্লেখ্য, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ চলেছিল। এর মধ্যে শুধু রামপুরায় নিহত হন ২৮ জন এবং আহত হন আরও অনেকে। রামপুরায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি ছুড়তে দেখা যায়। এ ছাড়া অন্য আসামিরাও এই হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ

রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় ৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট সময় : ০৩:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫