ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

গুমের দুই মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী মতের লোকদের গুম করে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) সেলে বন্দি রেখে নির্যাতন করার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এসব অভিযোগ আমলে নেন। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আসামিদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন মহাপরিচালক রয়েছেন।

এর আগে ৬ অক্টোবর গুমের মামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, “খুব সহসাই এ সপ্তাহের মধ্যে এটার বেশ অনেকগুলো ঘটনার কথা বলেছি অনেকগুলো ঘটনা ঘটবে আপনারা দেখবেন।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

গুমের দুই মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আপডেট সময় : ০২:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫