ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: উত্তাল হাসপাতাল, আটক ১

নোয়াখালী জেলা শহরের মাইজদী প্রাইম হাসপাতালে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে হাসপাতাল এলাকায় ব্যাপক উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের ম্যানেজারকে আটক করেছে পুলিশ।

মৃত ইমাম হোসেন বাবু (৩২) সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় একজন পাইপ ফিটার ছিলেন। স্বজনদের অভিযোগ, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির পর দীর্ঘ ২ ঘণ্টা অতিবাহিত হলেও কোনো জরুরি চিকিৎসা দেওয়া হয়নি। একপর্যায়ে কর্তব্যরত নার্স একটি ইনজেকশন পুশ করার পরপরই বাবুর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতিতেই এই প্রাণহানি ঘটেছে বলে দাবি পরিবারের।

হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার অবহেলার অভিযোগ অস্বীকার করলেও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এর আগেও এই হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠার তথ্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি প্রক্রিয়া শুরু করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা শহরকে বাড়ির আঙিনার মতো সাজানোর প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের

নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: উত্তাল হাসপাতাল, আটক ১

আপডেট সময় : ১১:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬