ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সংসদে দুই নিয়ন্ত্রক সংস্থার বয়সসীমা তুলে দেওয়ার বিল পাস, বাংলাদেশ ব্যাংক গভর্নরের অপসারণ দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমা তুলে দিয়ে জাতীয় সংসদে পৃথক দুটি সংশোধনী বিল পাস হয়েছে। বৃহস্পতিবার ডেপুটি স্পিকারের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এই বিলগুলো পাস হয়। তবে বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেছেন, বিশেষ ব্যক্তিদের সুবিধা দিতেই আইন থেকে বয়সসীমার বাধ্যবাধকতা সরিয়ে দেওয়া হয়েছে।

বিল পাসের পর অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অপসারণ দাবি করেন। তাদের অভিযোগ, বর্তমান গভর্নরকে ‘দলীয় বিবেচনায়’ নিয়োগ দেওয়া হয়েছে, যা দেশের আর্থিক খাতের জন্য নেতিবাচক। স্বতন্ত্র ও অন্যান্য বিরোধী দলের সদস্যরা প্রশ্ন তোলেন, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে পদে বসানোর জন্যই এই নীতি পরিবর্তন করা হচ্ছে কি না। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের কাজে লাগাতেই বয়সসীমা শিথিল করা হয়েছে।

সংসদে আলোচনায় বলা হয়, আগে বিএসইসি’র ক্ষেত্রে বয়সসীমা ছিল ৬৫ বছর এবং আইডিআরএ’র ক্ষেত্রে ছিল ৬৭ বছর। নতুন সংশোধনী অনুযায়ী এখন যেকোনো বয়সের যোগ্য ব্যক্তিকে এই পদে নিয়োগ দেওয়া যাবে। শেয়ারবাজারের মতো সংবেদনশীল জায়গায় এই ধরনের সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা শহরকে বাড়ির আঙিনার মতো সাজানোর প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের

সংসদে দুই নিয়ন্ত্রক সংস্থার বয়সসীমা তুলে দেওয়ার বিল পাস, বাংলাদেশ ব্যাংক গভর্নরের অপসারণ দাবি

আপডেট সময় : ০৩:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬