ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকায় ট্র্যাজেডি: ১৭ জনের মরদেহ উদ্ধার, জীবিত ৭

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে লিবিয়া উপকূলে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরও সাতজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। বুধবার লিবিয়ার নৌঘাঁটির আলমারকাব টহল নৌকা এই উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃতদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও তারা অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।

লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, উত্তাল সাগরে টানা আট ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই উদ্ধার অভিযানটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা কালো বডিব্যাগে করে মরদেহগুলো উপকূলে নিয়ে আসছেন। জীবিত উদ্ধার হওয়া সাতজনকে প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, উন্নত জীবনের আশায় লিবিয়া থেকে ইতালির পথে রওনা হওয়া অভিবাসীদের বহন করছিল এই ছোট নৌযানটি।

উল্লেখ্য, প্রতি বছর হাজার হাজার অভিবাসী লিবিয়া উপকূল থেকে অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করেন। সমুদ্রপথে এই দীর্ঘ যাত্রা প্রায়ই প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলোর মতে, ভূমধ্যসাগর বিশ্বের অন্যতম বিপজ্জনক রুট হিসেবে পরিচিত, যেখানে প্রতি বছর শত শত মানুষের সলিলসমাধি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি বাইসাইকেল বিতরণে অনিয়ম: কোটচাঁদপুর জামায়াত আমির বরখাস্ত

লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকায় ট্র্যাজেডি: ১৭ জনের মরদেহ উদ্ধার, জীবিত ৭

আপডেট সময় : ০৩:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬