ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে হামের প্রকোপ: হাসপাতালে ভর্তি ৭৩ শিশু

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে ৭৩ জন রোগী। এর মধ্যে শুধু সদর হাসপাতালেই ৫৮ জন শিশু চিকিৎসা নিচ্ছে। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের মেঝে, বারান্দা ও সিঁড়ির পাশে বিছানা পেতে সেবা নিতে হচ্ছে। গত তিন মাসে জেলায় ৪১১ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং রামগঞ্জে আক্রান্ত এক শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। জ্বর, কাশি ও শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বর্তমানে সদর হাসপাতালে রোগীদের জন্য ১০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বান তথ্যমন্ত্রীর

লক্ষ্মীপুরে হামের প্রকোপ: হাসপাতালে ভর্তি ৭৩ শিশু

আপডেট সময় : ০৫:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬