ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

জামায়াতের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বান তথ্যমন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জামায়াতে ইসলামীকে তাদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দলটির রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে অস্পষ্টতা তৈরি হয়েছে, যা নিরসনে তাদের ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। মন্ত্রী জানতে চেয়েছেন, জামায়াত দেশের প্রচলিত সাংবিধানিক আইন মেনে শাসন ক্ষমতায় যেতে চায়, নাকি শরিয়াহ আইন প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিয়ে রাজনীতি করছে?

গতকাল জাতীয় প্রেসক্লাবে সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা স্বর্গীয় সুনীল গুপ্তের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে গণমাধ্যমের মাধ্যমে জানতে চাই— কোনটি তাদের প্রকৃত অবস্থান? তারা কি প্রচলিত সাংবিধানিক আইন মেনে চলার চেষ্টা করছেন, নাকি শরিয়াহ আইন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে সংসদীয় তৎপরতা চালাচ্ছেন? এ বিষয়ে তাদের স্পষ্ট অবস্থান জাতির সামনে তুলে ধরা প্রয়োজন।

তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, গতকালও সংসদে বিরোধী দলের প্রতিনিধিরা, বিশেষ করে জামায়াতে ইসলামী বাংলাদেশের সদস্যরা শরিয়াহ কায়েমের কথা বলেছেন। অথচ গত ১৪ জানুয়ারি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে একটি খ্রিষ্টান প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাদের আশ্বস্ত করেছেন যে, তারা ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করবেন না।

জামায়াতের অতীত ও বর্তমান কর্মকাণ্ডের তুলনামূলক বিশ্লেষণ করে মন্ত্রী বলেন, দলটির জন্মলগ্ন থেকেই তারা অনেক পরিবর্তন এনেছে। জন্মলগ্নে মওদূদী সাহেব ইসলামি সংবিধান তৈরির কথা বলেছিলেন এবং সে কারণে পাকিস্তান জন্মের সময়ও তারা বিরোধিতা করেছিলেন। পরবর্তীকালে তারা পাকিস্তানের রাষ্ট্র কাঠামো মেনে নিয়েছে। মন্ত্রী জামায়াতের সাম্প্রতিক কিছু পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখলেও বর্তমান বক্তব্যে বিভ্রান্তি দেখছেন। তিনি বলেন, এবারের নির্বাচনে দুজন অমুসলিম সম্প্রদায়কে মনোনয়ন দেওয়া একটি শুভ লক্ষণ।

সাবেক মন্ত্রী সুনীল গুপ্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে এই বহুত্ববাদী চেতনাকে উপস্থাপন করতে পেরেছিলেন সুনীল গুপ্তের মাধ্যমে, ফলে তাদের মতো বিজ্ঞ নেতারা এই দলের প্রতিষ্ঠাতা হতে পেরেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকে শাবিপ্রবির ২৫ কোটি টাকা জমা, মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা

জামায়াতের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বান তথ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৫:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬