ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

জামালপুর জেনারেল হাসপাতালে ভুল গ্রুপের রক্ত প্রয়োগ, তদন্ত কমিটি গঠন

জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোরীর শরীরে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আফসানা আক্তার (১৪) পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং অস্ত্রোপচারের পর পোস্ট-অপারেটিভ কক্ষে চিকিৎসাধীন ছিলেন। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের কোনো নির্দেশনা না থাকা সত্ত্বেও সেবিকা জোরপূর্বক রোগীর শরীরে রক্ত দেওয়া শুরু করেন।

পরিবারের সদস্যরা জানান, আফসানার রক্তের গ্রুপ ‘এ’ নেগেটিভ হলেও তাকে ‘ও’ পজিটিভ রক্ত দেওয়া হয়। প্রায় ২০-৩০ মিলিলিটার রক্ত শরীরে প্রবেশের পর বিষয়টি ধরা পড়লে দ্রুত রক্ত দেওয়া বন্ধ করা হয়। বর্তমানে ওই কিশোরী জ্বর ও বমিভাবে ভুগছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট নার্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলায় ছেলে যাবজ্জীবন, মা ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত

জামালপুর জেনারেল হাসপাতালে ভুল গ্রুপের রক্ত প্রয়োগ, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৬:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬