জাতীয় সংসদে বিরোধী দলের পতন ঘটানোর যে হুঁশিয়ারি মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দিয়েছেন, তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ কামাল হোসেন। তিনি প্রতিমন্ত্রীর এই বক্তব্যকে ইতিবাচকভাবে ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত তুলে ধরেছেন।
বুধবার রাতে একটি ফেসবুক পোস্টে কামাল হোসেন বলেন, প্রতিমন্ত্রী ইশরাক যদি বিরোধী দলের পতন ঘটানোর কথা বলেন, তবে এর অর্থ দাঁড়ায় আগামীতে বিরোধী দলই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে যাচ্ছে। তিনি ‘ইনশাআল্লাহ’ লিখে নিজের এই বিশ্বাসের কথা জানান।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়েছিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সেখানে তিনি বলেন, বিরোধী দল যদি সরকারকে পতনের হুমকি দেয়, তবে তাদেরই পতন ঘটানো হবে। তিনি আরও দাবি করেন যে, বর্তমান সরকার বিগত বছরগুলোর মতো নয়, বরং জনগণের সরাসরি ম্যান্ডেট নিয়ে সংসদে এসেছে।
রিপোর্টারের নাম 

























