ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় প্রাণ হারালেন মৎস্য খামারি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল্লাহ মিয়া (৬০) নামের এক মৎস্য খামারির মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ১১ এপ্রিল মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর নামাপাড়া এলাকায় স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল্লাহ মিয়া দীর্ঘ দিন ধরে নিজের পুকুরে মাছ চাষ করে আসছিলেন। খামারের পাশে মাদক ব্যবসায়ীরা নিয়মিত আড্ডা ও মাদক কেনাবেচা করত। এতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার কাছ থেকে নগদ টাকাও লুট করা হয়। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ ঘটনায় নিহতের মেয়ের জামাই বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় মসজিদে ফজরের নামাজে গুলি, দুই মুসল্লি আহত

মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় প্রাণ হারালেন মৎস্য খামারি

আপডেট সময় : ১০:০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬