ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছেরকে ফের রিমান্ডে পাঠাল আদালত

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পূর্ব থানায় মাহমুদুল হাসান নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক এবং বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন। মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দিনের রিমান্ড শেষে আফজাল নাছেরকে আদালতে উপস্থাপন করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৩ এপ্রিল এই মামলায় আফজাল নাছেরের চার দিনের এবং গত ২৭ এপ্রিল দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। গত ৩০ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়।

মামলার বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নিয়েছিলেন। সেদিন বিকেল ৪টার দিকে উত্তরা পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে আন্দোলনকারীরা পৌঁছালে, আফজাল নাছের এবং অজ্ঞাতনামা কিছু ব্যক্তি বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেন। আফজাল নাছেরের ছোড়া গুলিতে মাহমুদুল হাসানের শরীরে আঘাত লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর নিহত মাহমুদুল হাসানের মামা বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচল ডিএমপির অধীনে, নতুন উপশহরে আসছে সুবিশাল পুলিশি কাঠামো: আইজিপি

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছেরকে ফের রিমান্ডে পাঠাল আদালত

আপডেট সময় : ০৫:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬