ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

তরুণদের ক্ষমতায়নে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলাদেশে তরুণদের উন্নয়ন এবং জাতীয় যুব নীতিমালায় আধুনিকায়নের লক্ষ্যে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা। বুধবার সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউনেস্কোসহ জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে যুব উন্নয়ন ও সংশ্লিষ্ট নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিনিধি দলের পক্ষ থেকে ‘ইউথ ভয়েস মেকানিজম’ (ওয়াইভিএম) প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের রূপরেখা তুলে ধরা হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের তরুণদের কণ্ঠস্বর ও দাবিগুলো জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়া। এছাড়া বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী জাতীয় যুব নীতি ও যুব উদ্যোক্তা নীতিমালার কৌশলগত সংস্কারের বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। প্রতিনিধিরা এ ক্ষেত্রে সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী আমিনুল হক প্রতিনিধি দলের প্রস্তাবনাগুলোকে স্বাগত জানান। তিনি বলেন, বর্তমান সরকার তরুণদের ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের সব স্তরের তরুণদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়েও তিনি একমত পোষণ করেন। বৈঠকে ইউএনডিপি, ইউএন উইমেন, ইউএনএফপিএ এবং আইএলও-র পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচল ডিএমপির অধীনে, নতুন উপশহরে আসছে সুবিশাল পুলিশি কাঠামো: আইজিপি

তরুণদের ক্ষমতায়নে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর বৈঠক

আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬