কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফি হত্যা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার অর্পণ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডের নন্দনপুরে মাসুম মিয়া নিহত হন। ওই হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে গত ১ আগস্ট ফেনী থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাফিকে গ্রেপ্তার করেছিল। দীর্ঘ কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় আজ তাকে মুক্তি দেওয়া হয়।
রাফির মুক্তির বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জুবায়ের আলম জিলানী বলেন, বিচার বিভাগ স্বাধীন হওয়ার কারণে তিনি আইনি প্রক্রিয়ায় জামিন পেয়েছেন। তবে বাইরে এসে তিনি যদি পুনরায় কোনো সন্ত্রাসী বা বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে আমরা বিশ্বাস করি।
রিপোর্টারের নাম 























