জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার রায়ের স্ক্রিপ্ট গণভবনের করিডোর থেকে লেখা হতো।
পার্থ আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে। গণমাধ্যমকেও আইসিটি আইনের ভয়ে তটস্থ থাকতে হতো। তরুণ প্রজন্মের সঙ্গে তৎকালীন সরকারের দূরত্ব ছিল উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের ন্যায়বিচারের মাধ্যমেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।
রিপোর্টারের নাম 























