ঢাকা ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

‘কার্ড দিয়ে নয়, সিন্ডিকেট বন্ধেই আসবে অর্থনৈতিক স্বস্তি’: ড. শফিকুল ইসলাম মাসুদ

দেশের চলমান অর্থনৈতিক সংকট নিরসনে কেবল কার্ড প্রথার ওপর নির্ভর না করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি প্রশ্ন তোলেন, ফ্যামিলি কার্ড বা এলপিজি কার্ডের মাধ্যমে কি সব পরিবার সুবিধা পাবে? যদি না পায়, তবে এটি নতুন করে রাষ্ট্রীয় বৈষম্য তৈরি করবে।

সোমবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মাসুদ অভিযোগ করেন, সরকারি দলের নেতাকর্মী ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই বাজারে অস্থিরতা বিরাজ করছে। এই সিন্ডিকেট ভেঙে দিতে পারলে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসবে।

তিনি আরও উল্লেখ করেন যে, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে মেহনতি মানুষের বিশাল অবদান রয়েছে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মো. সোহেল রানা মিঠু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটের কারণে নবীনগরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

‘কার্ড দিয়ে নয়, সিন্ডিকেট বন্ধেই আসবে অর্থনৈতিক স্বস্তি’: ড. শফিকুল ইসলাম মাসুদ

আপডেট সময় : ১২:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬