ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ফরিদপুরে নৃশংস হত্যাকাণ্ড: দাদি, ফুফুসহ নিহত ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে আকাশ (২৮) নামে এক যুবক ধারালো কুড়াল ও কোদাল দিয়ে কুপিয়ে তার দাদি আমেনা বেগম (৭৫), ফুফু রাহেলা বেগম (৫০) এবং প্রতিবেশী কাবুল চৌধুরীকে (৪৫) নির্মমভাবে হত্যা করেছে। এ ঘটনায় রিয়াজ মোল্লা নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত আকাশ রক্তমাখা কোদাল হাতে নিয়ে এলাকা থেকে পালিয়ে যায়। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ঘাতককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাহাজ ভাঙা শিল্পের সমিতি বিএসবিআরএ’র নির্বাচন আবারও স্থগিত

ফরিদপুরে নৃশংস হত্যাকাণ্ড: দাদি, ফুফুসহ নিহত ৩

আপডেট সময় : ০২:১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬