ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

এমপির গাড়িতে হামলা: বিএনপি ও ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

বহিষ্কৃতরা হলেন পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির। কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো আলাদা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাস ও নাশকতা কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের মতলবে মাদকবিরোধী সমাবেশ

এমপির গাড়িতে হামলা: বিএনপি ও ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৯:৫০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬