ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলায় বিধানসভা নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনা-গেদে সীমান্ত দিয়ে তিন দিন পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সকালে দর্শনা ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতীয় কেন্দ্রীয় সরকারের এক দাপ্তরিক আদেশের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।
দর্শনা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, নদীয়া জেলার নির্বাচনের কারণে ২৭ এপ্রিল সকাল ৯টা ২০ মিনিট থেকে ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সীমান্ত দিয়ে সাধারণ যাত্রী চলাচল স্থগিত থাকবে। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা এই সময়ের মধ্যে নিজ দেশে ফিরে যেতে পারবেন। আগামী ৩০ এপ্রিল থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে চেকপোস্টের কার্যক্রম শুরু হবে।
রিপোর্টারের নাম 

























