ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়া বাংলাদেশি পিএইচডি গবেষক নাহিদা বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। দীর্ঘ তল্লাশির পর ট্যাম্পা বে এলাকার একটি জলপথ থেকে তার দেহাবশেষ পাওয়া যায়। নাহিদা বৃষ্টি ইউনিভার্সিটি অব ফ্লোরিডায় গবেষণারত ছিলেন। পিনেলাস কাউন্টির হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিকটবর্তী স্থান থেকে তার দেহাংশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে হিলসবরো কাউন্টি শেরিফের দপ্তর।

তদন্ত সূত্রে জানা গেছে, গত সপ্তাহে জামিল লিমন নামে আরেক বাংলাদেশি শিক্ষার্থীর সঙ্গে নিখোঁজ হয়েছিলেন বৃষ্টি। এর আগে শুক্রবার লিমনের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়েছিল। এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুগারিবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশের ধারণা, অত্যন্ত নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে মরদেহগুলো সরিয়ে ফেলা হয়েছিল। তবে এই নৃশংস অপরাধের সঠিক কারণ এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্থিক সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০২:০১:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬