ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নারীদের জন্য এলপিজি কার্ড ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার প্রতিশ্রুতি তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁর দলের রাজনীতি মানুষকে ভালো রাখার জন্য নিবেদিত। তিনি ঘোষণা দিয়েছেন যে, শার্শার উলাশী খালে পানি এলে ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন এবং রান্নার কষ্ট লাঘবে নারীদের জন্য এলপিজি কার্ড দেওয়া হবে।

২৭ এপ্রিল যশোরের ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খাল খনন কর্মসূচি প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এসে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া খাল খনন কর্মসূচি আবারও শুরু করবে। তিনি আগামী ৫ বছরে সারা দেশে উলশী খালের মতো প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের চেষ্টা করার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় ২০ কোটি জনসংখ্যার অর্ধেকই নারী। দেশনেত্রী খালেদা জিয়া এই নারীদের জন্য শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়ে গেছেন, যা প্রথম স্কুল পর্যায়ে এবং পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যায়ে বাস্তবায়িত হয়েছিল। খালেদা জিয়ার সেই কর্মসূচির অংশকে আরও সামনে এগিয়ে নেওয়ার কথা জানান তারেক রহমান।

তারেক রহমান ঘোষণা করেন, খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়ে গেছেন, তাঁরা মেয়েদের শিক্ষাব্যবস্থা ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চতর পর্যন্ত বিনামূল্যে করার ব্যবস্থা করবেন। শুধু বিনামূল্যে শিক্ষা নয়, ভালো ফলাফল অর্জনকারী মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে, যাতে তারা আরও উচ্চতর শিক্ষা লাভ করতে পারে। এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্থিক সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

নারীদের জন্য এলপিজি কার্ড ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার প্রতিশ্রুতি তারেক রহমানের

আপডেট সময় : ০১:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬