অবিভক্ত বাংলার কিংবদন্তি নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক এ দেশে সামাজিক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ। সোমবার শেরে বাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
নাঈম আহমাদ বলেন, শেরে বাংলার রাজনীতি ছিল সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই। বিশেষ করে কৃষকদের ঋণ মুক্তি ও জমিদারি প্রথা বিলোপে তার সাহসী পদক্ষেপগুলো আধুনিক কল্যাণকামী রাষ্ট্রের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বাংলার রাজনীতিকে অভিজাত শ্রেণির গণ্ডি থেকে বের করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন।
জেডিপির অন্যান্য নেতারা বলেন, শেরে বাংলার অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মর্যাদা নিশ্চিত করার চেষ্টা করেছে। সভায় বক্তারা এই মহান নেতার ওফাত দিবস রাষ্ট্রীয়ভাবে আরও মর্যাদাপূর্ণ পরিবেশে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
রিপোর্টারের নাম 
























