ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

প্রেমের টানে কুষ্টিয়ায় চীনা যুবক, লোডশেডিংয়ে বিপাকে বিদেশি জামাই

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সুবাদে গড়ে ওঠা এক বছরের প্রেমের সম্পর্ক পরিণয়ে রূপ দিতে সুদূর চীন থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় ছুটে এসেছেন চেন বাও মিং (২৪) নামে এক যুবক। গত ২০ এপ্রিল বাংলাদেশে পৌঁছে তিনি স্থানীয় তরুণী তসলিমা খাতুনকে (১৯) বিয়ে করেন। তবে নতুন সংসারে আনন্দের মাঝে বিষাদ হয়ে দাঁড়িয়েছে এই অঞ্চলের তীব্র লোডশেডিং।

তসলিমা খাতুন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিম বেহুলা গ্রামের মধু মোল্লার মেয়ে। চীনের হেবেই প্রদেশের বাসিন্দা চেন বাও মিং পেশায় একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। পারিবারিকভাবে কুষ্টিয়া আদালতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে বৈশাখের এই প্রচণ্ড গরমে বারবার বিদ্যুৎ বিভ্রাটে চরম অস্বস্তিতে পড়েছেন চীনা এই অতিথি।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে এই এলাকায় দিনে একাধিকবার লোডশেডিং হচ্ছে। টিনের চালের ঘরে তীব্র গরমে বিদেশি মেহমানকে নিয়ে বিপাকে পড়েছে পরিবারটি। অথচ ভেড়ামারা এলাকাটি দেশের অন্যতম প্রধান বিদ্যুৎ উৎপাদন হাব হিসেবে পরিচিত। এখানে ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টসহ গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো থাকলেও স্থানীয়রা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভিতে আজকের খেলা: বাংলাদেশ ও নিউজিল্যান্ডের নারী টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

প্রেমের টানে কুষ্টিয়ায় চীনা যুবক, লোডশেডিংয়ে বিপাকে বিদেশি জামাই

আপডেট সময় : ১২:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬