ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: রুমমেট গ্রেপ্তার, নৃশংস হত্যার অভিযোগ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় নিহত লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুগারিবেহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিত দুটি হত্যার অভিযোগ আনা হয়েছে।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, ধারালো অস্ত্রের একাধিক আঘাতে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অন্যদিকে, নাহিদা সুলতানা বৃষ্টি এখনো নিখোঁজ রয়েছেন এবং তাকেও একই কায়দায় হত্যা করে মরদেহ গোপন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

হিলসবরো কাউন্টি আদালতে জমা দেওয়া নথিতে অভিযুক্তের কর্মকাণ্ডকে অত্যন্ত সহিংস ও নিষ্ঠুর বলে উল্লেখ করা হয়েছে। প্রসিকিউটররা তাকে মুক্তি দিলে জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করে বিচার শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানিয়েছেন। তদন্তে আরও জানা গেছে, অভিযুক্তের বাসা থেকে উদ্ধার হওয়া রক্তের নমুনার সঙ্গে নিখোঁজ বৃষ্টির ডিএনএ মিলে যাওয়ার দাবি করেছেন তদন্ত কর্মকর্তারা। শনিবার অভিযুক্তকে আদালতে তোলা হয় এবং আগামী মঙ্গলবার তার প্রি-ট্রায়াল ডিটেনশন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই ঘটনায় হত্যা ছাড়াও মৃতদেহ গোপন, প্রমাণ নষ্ট করা, অবৈধভাবে আটকে রাখা এবং নির্যাতনের মতো একাধিক অভিযোগ যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে এই ঘটনা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং গভীর শোক ও উদ্বেগের সঞ্চার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভিতে আজকের খেলা: বাংলাদেশ ও নিউজিল্যান্ডের নারী টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: রুমমেট গ্রেপ্তার, নৃশংস হত্যার অভিযোগ

আপডেট সময় : ১২:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬