রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়কে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। গভীর রাতে ক্যাম্পাসের জিয়া হলের সামনে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে আসায় উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। মূলত ক্যাম্পাসে দেয়াললিখন এবং ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৪ সালের আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকলেও সম্প্রতি ছাত্রদলের নামে দেয়াললিখন করা হয়েছে। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা পাল্টা দেয়াললিখন ও ব্যানার টাঙালে তা ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে ছাত্রদলপন্থীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি জিয়া হলের সামনে পৌঁছালে সেখানে অবস্থানরত ছাত্রদলপন্থী শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা ও স্লোগান পাল্টা স্লোগান শুরু হয়। সাধারণ শিক্ষার্থীরা ‘ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের ঠাঁই হবে না’ বলে স্লোগান দিতে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রাখলেও রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও এমন কার্যক্রমে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
রিপোর্টারের নাম 

























