ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

নাটোরে পারিবারিক কলহে মায়ের মৃত্যু, ছেলে আটক

নাটোর শহরে পারিবারিক কলহের জেরে নিজের ছেলের হাতে এক মা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শহীদা বেগম (৫৫) ওই এলাকার স্টারের স্ত্রী। পুলিশ জানিয়েছে, তার ৩৫ বছর বয়সী ছেলে আরিফকে এই ঘটনায় আটক করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শহীদা বেগমের ছেলে আরিফ জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী। তিনি প্রায়শই মায়ের সঙ্গে বিভিন্ন কারণে উত্তেজিত আচরণ করতেন এবং কখনো কখনো মারধরও করতেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার রাতে বাড়িতে মা ও ছেলের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছেলে আরিফ ক্ষিপ্ত হয়ে মায়ের মাথায় পাথরের শিল দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই শহীদা বেগমের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। একইসাথে অভিযুক্ত ছেলে আরিফকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে বলে ওসি মনসুর রহমান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে মেক্সিকোর শুভ সূচনা: দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত

নাটোরে পারিবারিক কলহে মায়ের মৃত্যু, ছেলে আটক

আপডেট সময় : ১১:২৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬