ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

চট্টগ্রামের রাউজানে ৪৬ ঘণ্টার ব্যবধানে ফের যুবদলকর্মী খুন, এলাকায় আতঙ্ক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে মাত্র ৪৬ ঘণ্টার ব্যবধানে আবারও এক যুবদলকর্মী খুন হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমসেরপাড়ার সড়কে এই ঘটনা ঘটে। নিহত যুবদলকর্মীর নাম মো. নাছির তালুকদার ওরফে মধু নাছির (৪৫)। তিনি ওই এলাকার দুদু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, রাতের অন্ধকারে একদল অস্ত্রধারী সন্ত্রাসী নাছিরকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, একদল অস্ত্রধারী সন্ত্রাসী নাছিরকে শমসেরপাড়ার সড়কে এলোপাথাড়ি গুলি করে। তার পেটে ও পায়ের ঊরুতে একাধিক গুলি লেগেছে এবং পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। ঘটনাস্থল থেকে একাধিক গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং পুরো সড়ক রক্তে ভেসে গিয়েছিল।

এর আগে, গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপি সমর্থক কাউসার-উজ-জামান বাবলুকে (৩৬) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালারমুখ এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। প্রথম হত্যাকাণ্ডের মাত্র ৪৬ ঘণ্টা পরেই যুবদলকর্মী নাছিরকে হত্যা করা হলো।

এ বিষয়ে জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, “নাছির যুবদলের কর্মী। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এর আগেও সন্ত্রাসীরা তাকে মারধর করেছিল। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের নেতা সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ভাবমূর্তি নষ্ট করতে এ ঘটনাগুলো ঘটানো হচ্ছে।”

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, “নিহত নাছির হত্যা মামলাসহ মোট ৬টি মামলার আসামি ছিলেন। তাকে অস্ত্রধারীরা গুলি করে হত্যা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে মেক্সিকোর শুভ সূচনা: দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত

চট্টগ্রামের রাউজানে ৪৬ ঘণ্টার ব্যবধানে ফের যুবদলকর্মী খুন, এলাকায় আতঙ্ক

আপডেট সময় : ০৫:৫২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬