ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

যুবশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার

জাতীয় যুবশক্তির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহাদাত খন্দকার মঞ্জু। সম্প্রতি অনুষ্ঠিত যুবশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে তাকেসহ মোট ৯ জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

শনিবার অনুষ্ঠিত এই কাউন্সিলে তারিকুল ইসলামকে সভাপতি, ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক এবং রিফাত রশিদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

অন্যান্য বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মধ্যে রয়েছেন – রংপুরের সাইদুজ্জামান বাবু, কুমিল্লার আবু সুফিয়ান, সিলেটের ইমনদোজ্জা আহমেদ, রাজশাহীর ইফতেখার সরকার শাওন, ময়মনসিংহের মাহমুদুল হাসান রাকিব, খুলনার নাজমুল হক, ফরিদপুরের জুনায়েদ জিতু এবং চট্টগ্রামের ইরফাত ইব্রাহীম। এছাড়াও হযরত আনাস, ওয়াসিস আলম, শাকিল আহমেদ অলক, সজীব হোসেন, মাজহারুল ইসলাম চৌধুরী, নির্মা আক্তার নিপা, শামীম এস কে, ইসমাইল হোসেন সিরাজী, প্রিন্স শান্তসহ আরও অনেকে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ভোলা জেলার সাবেক কেন্দ্রীয় সংগঠক শাহাদাত খন্দকার মঞ্জু গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি জাতীয় নাগরিক কমিটির তেজগাঁও থানার প্রধান সমন্বয়কের দায়িত্বেও ছিলেন। নবনির্বাচিত পদে দায়িত্ব পাওয়ার পর তিনি জানিয়েছেন, তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি মজবুত করতে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন ও পুনর্গঠন এবং দলীয় কার্যক্রমকে আরও বিস্তৃত করাই তার প্রধান লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

যুবশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার

আপডেট সময় : ১০:৩৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬