ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বানারীপাড়ায় টাকা চুরির সময় হাতেনাতে ধরা খেলেন যুবদল নেতা, গণপিটুনি

বরিশালের বানারীপাড়ার চৌমোহনা বাজারে এক মাছ বিক্রেতার পকেট থেকে টাকা চুরির সময় স্থানীয় জনতা খোকন হাওলাদার নামে এক যুবদল নেতাকে ধরে ফেলে। এরপর তাকে গণধোলাই দেওয়া হয়। রোববার সকালে হাটের দিন এই ঘটনা ঘটে। জানা গেছে, খোকন হাওলাদার উপজেলার উদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকাল ৯টার দিকে কলাভিটা গ্রামের অনিল মণ্ডল নামে এক মাছ বিক্রেতা তার বিক্রির টাকা পকেটে রাখেন। এ সময় খোকন হাওলাদার কৌশলে অনিলের পকেটে হাত ঢুকিয়ে টাকা চুরির চেষ্টা করেন। চুরির বিষয়টি টের পেয়ে অনিল চিৎকার দিলে বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা ছুটে এসে খোকনকে হাতেনাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা তাকে রশি দিয়ে বেঁধে গ্রামপুলিশ সদস্যের জিম্মায় দেয়, যাতে তাকে থানায় সোপর্দ করা যায়।

তবে, গ্রামপুলিশ সদস্য সিদ্দিকুর রহমান জানিয়েছেন, ওই পকেটমারের বিরুদ্ধে কেউ বাদী হয়ে থানায় অভিযোগ করতে রাজি না হওয়ায় এবং সাবেক ইউপি সদস্য ও দলীয় নেতাদের সম্মতিতে তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, বিষয়টি থানা পুলিশকে কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গুলি ও অস্ত্র উদ্ধার

বানারীপাড়ায় টাকা চুরির সময় হাতেনাতে ধরা খেলেন যুবদল নেতা, গণপিটুনি

আপডেট সময় : ০৯:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬