ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

টাঙ্গাইলে মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার: পরিচয় শনাক্তে ৭ দিন পরও রহস্য

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর পাড়ের পুতে রাখা গর্ত থেকে মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধারের এক সপ্তাহ পার হলেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। গত ২০ এপ্রিল রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের এই ঘটনা ঘটে। পরে ২১ এপ্রিল ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মা ও নবজাতককে মির্জাপুর পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করে পুলিশ।

মির্জাপুর থানার এসআই জাবেদ পারভেজ জানিয়েছেন, পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবেই তাদের দাফন করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর) সার্কেল আদনান মুস্তাফিজ জানান, প্রাথমিক তদন্তে নারীকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেলেও ধর্ষণের বিষয়টি ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত হওয়া যাবে না। লাশ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে দেশের সব থানায় মৃতের ছবি পাঠানো হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে মেক্সিকোর শুভ সূচনা: দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত

টাঙ্গাইলে মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার: পরিচয় শনাক্তে ৭ দিন পরও রহস্য

আপডেট সময় : ০৮:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬