ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

জাতীয় নাগরিক পার্টিতে ঢাকা মহানগর দক্ষিণের নতুন নেতৃত্ব: ইসহাক আহ্বায়ক, শাহরিয়ার সদস্য সচিব

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ঢাকা মহানগর দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে। নতুন কমিটিতে ইসহাক সরকারকে আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি বিএনপি থেকে এনসিপিতে যোগদানকারী ইসহাক সরকার ঢাকা-৭ আসনে স্বতন্ত্র নির্বাচন করার জেরে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তিন শতাধিক মিথ্যা মামলার শিকার হন এবং প্রায় দশ বছর কারাবরণ করেন।

অন্যদিকে, ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার পূর্বে ঢাকা-৫ আসনে এনসিপি মনোনীত প্রার্থী ছিলেন। তিনি জাতীয় নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা কমিটির যুগ্ম মুখ্য সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টি গঠিত হলে কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

জাতীয় নাগরিক পার্টিতে ঢাকা মহানগর দক্ষিণের নতুন নেতৃত্ব: ইসহাক আহ্বায়ক, শাহরিয়ার সদস্য সচিব

আপডেট সময় : ০৮:১৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬