ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ব্যাংকের অধীনে সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে ১২৬ পদে চাকরির সুযোগ

বাংলাদেশ ব্যাংকের অধীনে দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুরে ২৪ ক্যাটাগরির মোট ১২৬টি অস্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০২৬ সালের ২৮ এপ্রিল এবং চলবে আগামী ৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিভিন্ন পদের মধ্যে সহকারী ব্যবস্থাপক (জেনারেল, ভল্ট, উৎপাদন, এক্সামিনেশন), অফিসার (জেনারেল, এক্সামিনেশন, উৎপাদন), উপসহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (বিদ্যুৎ), উপসহকারী প্রকৌশলী (সিভিল), টেকনিশিয়ান (সিভিল), প্রোডাকশন চেকার (পিসি) এবং ইন্টারনাল চেকার (আইসি) উল্লেখযোগ্য।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থেকে শুরু করে যন্ত্রকৌশল, তড়িৎকৌশল, শিল্প উৎপাদন, গ্রাফিক আর্টস, প্রিন্টিং টেকনোলজি ও পুরকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চাওয়া হয়েছে। কিছু পদের জন্য এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ ট্রেড কোর্সের অভিজ্ঞতাও প্রযোজ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্থিক সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

বাংলাদেশ ব্যাংকের অধীনে সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে ১২৬ পদে চাকরির সুযোগ

আপডেট সময় : ০৮:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬