ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

যশোরবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির মাধ্যমে যশোরসহ পার্শ্ববর্তী জেলাগুলোর প্রায় ৮০ লাখ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

প্রায় ৬৭৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পে ১০ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন, ইন্টার্ন ও শিক্ষার্থীদের জন্য পৃথক হোস্টেল, নার্সিং কলেজ, ডরমেটরি এবং উন্নত আবাসন সুবিধা থাকবে। ২০২৮ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০০৬ সালে এই মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হলেও দীর্ঘ সময় পর বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে এটি পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে।

হাসপাতাল উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর এলাকায় চার কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করেন। মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিজস্ব হাসপাতাল চালু হলে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষা ও গবেষণার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: তিন মাসে আক্রান্ত ৭৪ জন

যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:১৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬