ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

জুলাই বিপ্লবের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

জুলাই বিপ্লবের শহীদদের সংখ্যা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে গিয়ে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে দীর্ঘ সময় ধরে যে বিতর্ক চলছে, তার পুনরাবৃত্তি জুলাইয়ের ক্ষেত্রে কাম্য নয়। আগামী প্রজন্মের জন্য একটি স্বচ্ছ ইতিহাস রেখে যাওয়ার ওপর তিনি জোর দেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি বিরোধী দলের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গঠনমূলক সমালোচনা কাম্য হলেও কেবল বিরোধিতার খাতিরে যেন বিরোধিতা করা না হয়।

আওয়ামী লীগের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বর্তমান রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দেন। তিনি উল্লেখ করেন, ক্ষমতার দম্ভ যেন কাউকে অন্ধ না করে দেয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। তার এই বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানালে তিনি তাদেরও নিজেদের রাজনৈতিক আচরণের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভিতে আজকের খেলা: বাংলাদেশ ও নিউজিল্যান্ডের নারী টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

জুলাই বিপ্লবের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ১২:৪২:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬