ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব

কুমিল্লার কোটবাড়ি এলাকায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সরাসরি যুক্ত চারজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে ইতিপূর্বে রেলওয়ে ডাকাতির মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব-১১।

তদন্ত সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষ করে বাসে করে কুমিল্লায় পৌঁছান বুলেট বৈরাগী। পদুয়ার বাজার এলাকায় বাস থেকে নেমে বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশায় আগে থেকেই ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে হামলা চালায়। পরে কোটবাড়ি আইরিশ হোটেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নেওয়া এই কর্মকর্তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও র‍্যাব এই চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঙ্গাচড়ায় ‘মানুষ বিক্রির হাট’: শ্রমজীবীদের টিকে থাকার সংগ্রাম

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব

আপডেট সময় : ০১:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬