ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘অপটিক শপ অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এই পদের জন্য আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি চশমার বিভিন্ন পণ্য, লেন্সের ধরন এবং অপটিক্যাল পরিভাষা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ও অসুস্থতাজনিত ছুটি নগদায়ন, বিমা এবং বৈশাখী ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৯ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
রিপোর্টারের নাম 

























