ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

গণতন্ত্র ও জনগণের কল্যাণে বিএনপির ভূমিকার কথা বললেন নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, তখনই সবাইকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের পক্ষে মানুষের জন্য কাজ করেছে। সোমবার সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরসংলগ্ন শেরেবাংলা এ কে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

নজরুল ইসলাম খান আরও বলেন, বিএনপি সব সময় দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের সব ভালো মানুষদের নিয়ে দেশ গঠনে কাজ করা হয়েছে। সেই ধারা বজায় রেখে তারেক রহমানের সরকারও নিরলসভাবে দেশ পরিচালনার কাজ করে যাচ্ছে। তিনি শেরেবাংলা এ কে ফজলুল হককে স্মরণ করে বলেন, তাঁর অবদান দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য। তাই তাঁর স্মৃতি ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: তিন মাসে আক্রান্ত ৭৪ জন

গণতন্ত্র ও জনগণের কল্যাণে বিএনপির ভূমিকার কথা বললেন নজরুল ইসলাম খান

আপডেট সময় : ০৩:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬