দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার’ পদে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মে ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি, ডিপ্লোমা অথবা স্নাতক পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা এবং সেলস ও মার্কেটিং কার্যক্রমে বিশেষ দক্ষতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৯ বছরের মধ্যে হতে হবে।
নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























