ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে সারাদেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিংয়ের মাত্রা উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, জ্বালানি তেলের আমদানি ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার বৃদ্ধি পাওয়ায় এবং বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া থাকায় কিছুটা সংকটের সৃষ্টি হয়েছে। তবে সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে এবং আগামী ৫ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

একই অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, স্থানীয় পর্যায়ে ব্যাটারি উৎপাদন উৎসাহিত করতে এবং আমদানি নির্ভরতা কমাতে আগামী বাজেটে শুল্ক সুবিধা প্রদানের পরিকল্পনা রয়েছে সরকারের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঙ্গাচড়ায় ‘মানুষ বিক্রির হাট’: শ্রমজীবীদের টিকে থাকার সংগ্রাম

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আপডেট সময় : ০১:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬